কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

তজুমদ্দিন হাসপাতালে নেই জলাতঙ্ক ও করোনার টিকা।

ভোলার তজুমদ্দিনে সরকারী হাসপাতালে জলাতঙ্ক ও করোনার টিকা সরবরাহ না থাকায় বিপাকে পড়েছে রোগীরা। নিরুপায় হয়ে রোগীদের কিনতে হচ্ছে ফার্মিসী থেকে যা খুবই ব্যয়বহুল বলে জানা তারা। তাদেরদাবী গরিব রোগীদের কথা চিন্তা করে হাসপাতালে জলাতঙ্কসহ অন্যান্য ভ্যাকসিন সরবরাহ করবেন কর্তৃপক্ষ।
হাসপাতাল সুত্রে জানা গেছে, কিছুদিন যাবত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকা রেবিক্স ভিসি সরবরাহ না থাকায় কুকুরের কামড়ের রোগী আসলে রেবিক্স আই.জি টিকা একটি করে দেয়া হয় রোগীদেরকে। বাকী রেবিক্স ভিসি সরবরাহ না থাকায় রোগীদেরকে ভোলা সদর হাসপাতাল অথবা ফার্মিসী থেকে কিনে নেয়া পরামর্শ দেয় হয়। ভোলায় আসার যাওয়ার ভোগান্তি ও ফার্মিসীগুলি ভ্যাকসিনের দাম ব্যয়বহুল হওয়ায় গরিব রোগীদের পড়তে সবচেয়ে বেশি সমস্যায়।রোগী ও তাদের স্বজনদের আশা করেন সরকার গরিব মানুষের কথা চিন্তা করে হাসপাতালে জলাতঙ্কসহ সকল রোগের ভ্যকসিন বিনামূল্যে সরবরাহ করবেন। অন্যদিকে তজুমদ্দিন হাসপাতালে করোনার ভ্যাকসিন নেই। তবে কর্তৃপক্ষের দাবী তজুমদ্দিন নয় পুরো ভোলাতেই নেই করোনার ভ্যাকসিন। আপরদিকে সাপের কামড়ের টিকা থাকলেও পর্যাপ্ত পরিক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতি না থাকায় রোগীকে টিকা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তাই ঝুঁকি এড়াতে সাপের আঘাতের রোগী ভোলা সদর হাসপাতালে রেফার করেন বেশিরভাগ সময়।
জানতে চাইলে কুকুরের কামড়ে আহত চাচড়া ২নং ওয়ার্ডের চৌধুরী বাড়ির মোহাম্মদ উল্যাহ ছেলে গিয়াস উদ্দিন (৩২) বলেন, ১৫ দিন আগে আমাকে কুকুরে কামড় দেয়। পরে হাসপাতালে গেলে ১হাজার টাকা একটা টিকা দেয়। বাকি ৫টা হাসপাতালে না থাকায় ফার্মিসী থেকে কিনতে হয়েছে। প্রতিটি ভ্যাকসিনের দাম ৫শত টাকা করে কিনতে হয়েছে যা খুবই ব্যয়বহুল। আমাদেরমত গরিব রোগীদের পক্ষ এতো টাকা খরচ করে চিকিৎসা চালানে কষ্টকর। সরকারের কাছে দাবী গরিব রোগীদের কথা চিন্তা করে হাসপাতালে সবধরনের ভ্যাকসিন সরবরাহ করবেন। তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা. তাসনীয়া ইসলাম বলেন, আমাদের হাসপালে জলাতঙ্কের ভ্যাকসিন রেবিক্স ভিসি নেই। তবে রেবিক্স টি জি রয়েছে যা আমরা কুকুরের কামড়ের রোগীদের দিয়ে থাকি। অন্যদিকে করোনার ভ্যাকসিন বিদেশী হওয়ায় সরবরাহ না থাকায় আমাদের হাসপাতালে নয় আমার জানামতে ভোলাতেই নেই।
Tag
আরও খবর


তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

৭১ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে