সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

ক্ষমা চাই তোমার কাছে - আয়েশা সিদ্দিকা হ্যাপি

ছবি - আয়েশা সিদ্দিকা হ্যাপি

ক্ষমা চাই তোমার কাছে
     আয়েশা সিদ্দিকা হ্যাপি

আমার যখন খুব করে দেখতে ইচ্ছে করে
তখন মনের অজান্তেই
অনেক বিরক্ত করি তোমাকে।
আমি আসলে বুঝতে পারি না
কেন লাগতে যায় এতোগুলো মানুষকে ছেড়ে তোমার পিছনে?
বলো কেন শুধু করি বিরক্ত তোমাকে?
তুমি বিশ্বাস করো 
আমি ইচ্ছে করে করি না  কখনো।
তবে একটা কথা সত্যি জানতো? 
আমি বুঝতে পারি ভালো করে
বিরক্ত হয়ে থাকো প্রতি নিয়ত আমার কিছু কাজে।
আমি চাইলে বিরক্ত না করে থাকতে পারি তোমাকে
তবে এক পলকে তোমাকে দেখার জন্য
দিন শেষে মনটা অনেক ব্যাকুল হয়ে উঠে।
বিশ্বাস করবে কি-না জানি না তুমি কখনো আমাকে?
তবে আমি জানি প্রতিনিয়ত সস্তা করে পেলেছি
নিজেকে আমি তোমার কাছে।
আসল সত্যি কী জানো?
আমি বারবার নিজেকে বোঝাতে থাকি
বিরক্ত না করাই ভালো তোমাকে
প্রতিজ্ঞা করি বারবার নিজের কাছে নিজেকে
তবুও দিন শেষে অবহেলা পেতে চলে আসি
আবার শুধু তোমার কাছে।
আমার ভালোবাসার মূল্য হয়তো তুচ্ছ তোমার কাছে
তবে আমি নিজে নিচু হলেও নিচু করি না
আমার প্রিয় মানুষটাকে কারো কাছে।
তাই শত অবহেলা মাথায় নিয়ে ফিরে যায়
রাতে আবার শুধু তোমার বিরক্তের কারণ হতে
তার জন্য নিজ থেকে বারবার
ক্ষমা চাই তোমার কাছে।

আরও খবর