সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চট্টগ্রামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তরা - নিষ্কৃয় জাসাস সক্রিয় করতে আব্দুল মান্নান রানা'র বিকল্প নেই

প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা'র সাথে চট্টগ্রাম মহানগর জাসাসের ঈদ শুভেচ্ছা বিনিময়কালে নেতাকর্মীরা






চট্টগ্রাম  নগর জাসাসের সাবেক সভাপতি, প্রখ্যাত সংগীত শিল্পী আব্দুল মান্নান রানা'র সাথে গতকাল  চট্টগ্রাম মহানগর জাসাসের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তারা বলেন, বর্তমান নগর জাসাসের আহবায়ক কমিটির মেয়াদ প্রায় দেড় বছর সময়কাল অতিক্রম করলেও গত এক বছর ধরে নিষ্ক্রিয়। বিএনপি'র বিভাগীয় কর্মসুচী থেকে শুরু করে যেকোন কর্মসুচীতে ফটোসেশন ছাড়া  তাদের কোন প্রকার সাংস্কৃতিক আন্দোলনের কর্মকাণ্ড শুন্যের কোঠায়। এমনকি গত ২৭ ডিসেম্বর জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কয়েকজন মিলে পুষ্পস্তবক অর্পন ছাড়া আর কোন কর্মসুচী দিতে পারেনাই। এছাড়াও ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মার্তভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে তাদের কোন অস্থিত্ব  মেলেনি। নগর জাসাসের এমন করুন অবস্থা এর আগে কখনো হয়নি। জাসাসকে আবার আগের মতো বেগবান করতে অতিদ্রুত মেয়াদ উত্তীর্ণ এই আহবায়ক কমিটি বিলুপ্ত করে আব্দুল মান্নান রানাকে পুণরায় দায়িত্ব দিতে কেন্দ্রীয় কমিটির কাছে দাবী জানান। তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠনকে সক্রিয় করে  বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম মহানগর জাসাসে সংগীত শিল্পী আব্দুল মান্নান রানার বিকল্প নেই। 
উল্ল্যেখ্য শিল্পী আব্দুল মান্নান রানাকে সভাপতি করে নগর জাসাসের  ১১১ সদস্য বিশিষ্ট পুর্নাংগ কমিটি  একবছরের মাথায় ভেংগে দিয়ে  গত ৯ জানুয়ারী ২০২২ ইং তারিখে এম এ মুসা বাবলুকে আহবায়ক ও মামুনুর রশীদ সিপনকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি ঘোষনা দেন। যে কমিটিতে আব্দুল মান্নান রানা ছাড়াও অনেক ত্যাগী নেতা কর্মীদের বাদ দেন এবং অনেককে অবমুল্যায়ন করা হয়। এ থেকে নগর জাসাসের নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
উপস্থিত নেতাকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন, নগর জাসাসের সাবেক সহ সভাপতি কবি ফরিদুল আলম মিল্লাত, মিনহাজ উদ্দীন সানি ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম প্রমুখ

আরও খবর