সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

ঘূর্ণিঝড় মোখা : ৮ নম্বর মহা বিপদ সংকেত - লোকজনদের নিরাপদে সরে যেতে প্রশাসনের নিরন্তর চেষ্টা .......

চট্টগ্রাম রেড ক্রিসেন্ট টিম মাইকিং ও সিটি মেয়র চ এম রেজাউল করিম চৌধুরীর উপকূলীয় পরিদর্শন


চট্টগ্রাম নগরীর পতেঙ্গা ,   হালিশহর আনন্দবাজার বেড়ীবাঁধ আকমল আলী রোড‌ সমূদ্র সৈকত উপকূলীয় ওয়ার্ড এলাকা সহ ইপিজেড- বন্দর, পতেঙ্গা  নিচু এলাকার লোকজনদের নিরাপদ স্থানে সরিয়ে নিতেই  এলাকায়  মাইকিং সহ  দিনভর প্রশাসনের নিরন্তর চেষ্টা করতে দেখা গেছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ  ৮ নম্বর মহা বিপদ জারির পর থেকে উপকূলীয় অঞ্চলের লোকজন কে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং আশ্রয়কেন্দ্র গুলোতে অবস্থান করতে  বলা হলেও কাউকে আশ্রয় কেন্দ্রে উঠতে দেখা যায় নি, তবে এই উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে নির্মিত বহুতল ভবনে জেলে পরিবার ও অন্যান্য অসহায় মানুষের নিরাপদ স্থানে  আশ্রয় নিতে  যেতে দেখা গেছে।
আকমল আলি বেড়িবাঁধের  জেলে পরিবারের সদস্য বিমল দাশ জানান, আমরা ঘূর্ণিঝড়ের ক্ষয় ক্ষতি  থেকে জানমালের রক্ষার্তে ইতিমধ্যে  নিরাপদ স্হানে আশ্রয়  নিয়েছি তবে উপকূলীয়
  নিচু এলাকা থেকে আশ্রয়ে চলে গেল ও আমাদের লাখ লাখ টাকার সম্পদ অনেকটা অনিরাপদ ও ঝুঁকিতে রয়েছে।
বিকেলে  চট্টগ্রাম  সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর ,রেড ক্রিসেন্ট টিম, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধির দূর্যোগ উপ-কমিটির সদস্যরা এবং পুলিশ -আনসার বাহিনীর সদস্যরা
পতেঙ্গা উপকূলীয় অঞ্চল পরিদর্শন করেন  এবং  মাইকিং সহ মানুষজনকে  সরে যেতে ব্যাপক প্রচারণা চালান।

শনিবার (১৩ মে) দুপুরে আবহাওয়া দফতরের সবশেষ বুলেটিনে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

মোখা এদিন দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ/দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ/দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

এটি আরও উত্তর/উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে রবিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। শনিবার রাত থেকে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।


আরও খবর