সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চট্টগ্রামের উন্নয়নে চসিক ও চট্টগ্রাম বন্দর একসাথে কাজ কারার অঙ্গিকার

চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী সাথে বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলের সৌজন্য সাক্ষাৎ



চট্টগ্রামের উন্নয়নে একসাথে কাজ করার বিষয়ে অঙ্গিকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল।

বুধবার ( ২৪ মে)   টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎে মেয়র বলেন, চট্টগ্রাম বন্দর সুচারুভাবে চলার জন্য কর্ণফুলী নদীর পানি প্রবাহ ঠিক রাখতে হবে। এজন্য চসিক কর্ণফুলীর জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হওয়া পলিথিন রোধে কঠোর অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের পড়ে থাকা জমি চসিককে দিলে সে ভূমিতে সৌন্দর্যবর্ধন করে দেয়া হবে বলে জানান মেয়র।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, বন্দর বাংলাদেশের রাষ্ট্রীয় আয়ের গুরুত্বপূর্ণ উৎস। চট্টগ্রামের অবকাঠামোখাতের ব্যাপক উন্নয়ন হওয়ায় অচিরেই বন্দরের আয় বহুগুণ বৃদ্ধি পাবে।

সভায় উপস্থিত ছিলেন  চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর আবদুল মান্নান, সচিব খালেদ মাহমুদ,  প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক।

আরও খবর