ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

চট্টগ্রামের উন্নয়নে ড্রাইডক সহায়ক ভূমিকা রাখতে চায় - কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন

চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে ড্রাই ডকের ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদের সৌজন্য সাক্ষাতে




চট্টগ্রামের উন্নয়নে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সহায়ক ভূমিকা রাখতে চায় বলে মন্তব্য করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ।

১১ জুন (রোববার)  নগরীর টাইগারপসস্থ চসিক কার্যালয়ে  সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী  সাথে এক সৌজন্য  সাক্ষাতে তিনি ও কথা বলেন। এ সময়  মেয়র চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রীর দেয়া আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে ড্রাই ডক কী ধরনের ভূমিকা রাখতে পারে তা জানতে চান।

এ সময়  সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সৈয়দ মিসবাহ উদ্দিন আহমদ বলেন, চট্টগ্রাম নগরীর নৌ পরিবহন ব্যবস্থা আধুনিকায়ন ও জনপ্রিয়করণে বর্তমানে দিন-রাত ২৪ ঘন্টা শিফটিং করে কার্যক্রম পরিচালনা করছে ড্রাই ডক কর্তৃপক্ষ। চসিককে নৌপরিবহন নির্মাণের পাশাপাশি এর সংরক্ষণ, প্রসার ও জলপথ ব্যবহারে নাগরিকদের সুবিধা বৃদ্ধিতে ড্রাই ডক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চট্টগ্রামের পথচারীদের সুবিদার্থে চট্টগ্রামের মেয়র যে ৩৬ টি ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তা নির্মাণ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে পারে চট্টগ্রাম ড্রাই ডক। প্রতিষ্ঠানটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখছে বলেও জানান তিনি।

সভায় চসিকের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মোহাম্মদ আবদুল মান্নান, মোঃ শফিকুল ইসলাম,   মোঃ শাহেদ ইকবাল বাবু, সংরক্ষিত নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ। চট্টগ্রাম ড্রাই  ডকের পক্ষে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন হানিফ মাহমুদ, সাব ল্যাফটেন্যান্ট রুমেন মজুমদার।

আরও খবর