ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

বাঁশখালীতে এসএসসি পরিক্ষার্থীর অনুষ্ঠান পন্ড করা চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্তে পিবিআই

বাঁশখালীর কাথরিয়া- বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে অনুষ্ঠান পন্ড ও ভাংচূর করা মামলায় কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইবনে আমিনের বিরুদ্ধে শনিবার (১৭ জুন) পিবিআই তদন্ত করেছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)’র উপ-পরিদর্শক মো. রোস্তম আলী শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, অভিযুক্ত চেয়ারম্যান ইবনে আমিন, স্কুল কমিটির সদস্য ও কর্মকর্তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের তথ্য সংগ্রহ করেন। স্থানীয় সাংবাদিকদের পিবিআই তদন্ত কর্মকর্তা মো. রোস্তম আলী বলেন, কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওবাইদুল্লাহ বাদী হয়ে গত ১৮ মে চট্টগ্রামের দ্রুত বিচার আদালতে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ( দ্রুত বিচার আইনে  ২০১৮ এর ৪ ও ৫ ধারায় মামলাটি করেন।


ওই মামলায় প্রধান অভিযুক্ত আসামী কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইবনে আমিন। আব্দুল মান্নান ও মো. নাসির উদ্দিন নামের আরও ২ জন জ্ঞাত রাখলেও মামলায় অজ্ঞাত রাখা হয়েছে আরও ১৪/১৫ জন আসামী। পিবিআই ঘটনার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে কাজ করে যাচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠান পন্ড ও ভাংচূর করা চরম অপরাধ। শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা হলে জাতি ধ্বংস হয়ে যাবে। আমরা নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করছি।


কাথরিয়া-বাগমারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, স্কুলে ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি মিলে সর্বমোাট শিক্ষার্থীর সংখ্যা ১৮ শত ৭৩ জন। এসএসসি পরীক্ষার্থী ছিল ২শত ১৩ জন। বাঁশখালীর কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইবনে আমিন দাওয়াত না পাবার অভিযোগ তুলে গত ২৭ এপ্রিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান পন্ড ও স্কুলে তালা লাগিয়ে দিয়ে ভাংচূর করেছিল। ওই অভিযোগে গত ১৮ মে বাদী হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামলাটি করেছিল। পিবিআইয়ের কাছে আমার আবেদন ঘটনার প্রকৃত তদন্ত করা হোক। কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইবনে আমিন বলেন, স্কুলের সভাপতি আমার সাথে ঘটনা মীমাংসা করে ফেলবে বলেছেন। আবার কেন মামলা হলো, তদন্ত হচ্ছে বুঝতে পারছি না। আমি তো কোন দোষ করিনি

Tag
আরও খবর