ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ ইতিহাস প্রণয়নে চাই নির্মোহ গবেষণা - চট্টগ্রাম সিটি মেয়র

চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিক মুহাম্মদ শামসুল হকের সংবর্ধনা অনুষ্ঠানে সিটি মেয়র এম এ রেজাউল করিম চৌধুরীর






চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেন  ,  মুক্তিযুদ্ধে চট্টগ্রামবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি চট্টগ্রামের রয়েছে বর্ণিল অসাম্প্রদায়িক সংস্কৃতি। তবে, আজো এ দুটি বিষয়ের উপর পূর্ণাঙ্গ গবেষণা হয়নি। তাই মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ  ইতিহাস তুলে আনতে প্রয়োজন নির্মোহ গবেষণা।

রোববার (১৮ জুন) রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে  পিএইচপি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ গবেষণায় বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত সিনিয়র সাংবাদিক, ইতিহাসের খসড়া'র সম্পাদক  জনাব মুহাম্মদ শামসুল হকের
সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা  বলেন।
চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় ও সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে  অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

  প্রধান অতিথির বক্তব্যে সিটি  মেয়র  বলেন,“প্রকৃত গুণীরা পদকের জন্য কাজ করেন না। তাদের একাগ্রতার মধ্য দিয়ে একদিন স্বীকৃতি অর্জিত হয়। আর  ইতিহাস চর্চা একটা দূরূহ কাজ। অথচ সাংবাদিক শামসুল হক দীর্ঘদিন ধরে সাহসিকতার সাথে এই কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। নানা পরিস্থিতির মধ্যেও তিনি নিরবিচ্ছিন্নভাবে কাজ করায় রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পদকে ভূষিত হয়েছেন। এতে চট্টগ্রামের মেয়র হিসেবে গর্বিত। তার গবেষণাকে আরো তরাণি¦ত করতে আমার সহযোগিতা থাকবে।

  সংবর্ধনার জবাবে মুহাম্মদ শামসুল হক বলেন, পাকিস্তানের শোষণ ও মুক্তিযুদ্ধে তাদের নির্মমতা এবং স্বাধীনতাপরবর্তী সময়ে ইতিহাস বিকৃতি আমাকে গবেষণাকর্মে উজ্জীবিত করেছে। সাংবাদিকতা পেশায় এসে এই কাজে আরো বেশি মনোযোগী হয়েছি। আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সরকারের আমলে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে গবেষণামূলক বিভিন্ন প্রকাশনা বের করেছি। কিন্তু তা নিয়ে এই পর্যন্ত বিতর্কের সুযোগ হয় নি। নানা টানাপোড়েনের মধ্যেও এই দূরূহ কাজ থেকে বিচ্যুত হইনি। আনুষ্ঠানিকভাবে আমাকে সংবর্ধিত করায় চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন  সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ,বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, স্থায়ী সদস্য ওমর কায়সার এবং কামরুল হাসান বাদল।
এতে  উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, স্থায়ী সদস্য স ম ইব্রাহীম, আফজল রহিম সিদ্দিকী, স্বপন কুমার মল্লিক, সুলতান আহমদ আশরাফী, আসিফ সিরাজ, মুজাহিদুল ইসলাম, প্রদীপ নন্দী, প্রভাত বড়ুয়া, মো. শহীদুল ইসলাম, বিশ্বজিৎ বড়ুয়া, জিয়াউদ্দিন এম এনায়েতউল্লাহ, দেব প্রসাদ দাস দেবু, মাহবুব উর রহমান, নুরউদ্দিন আহমেদ, মুস্তফা নঈম, মোহাম্মদ ফারুক, আলমগীর সবুজ, মিন্টু চৌধুরী, মো. সাইদুল আজাদ, প্রণব বল, কামাল উদ্দিন খোকন, এসএম ইফতেখারুল ইসলাম, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, মোহাম্মদ জহির, আরিচ আহমেদ শাহ, এনামুল হক, সুমন গোস্বামী, অনুপম বড়ুয়া প্রমুখ ।


আরও খবর