আবহাওয়া অফিসের সতর্কবার্তা, কয়েক অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা ভুয়া ডাক্তার পরিচয়ে চিকিৎসাসেবা, কালকিনিতে মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে জরিমানা সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান

ডেঙ্গু সচেতনতা বার্তা

জ্বরের সাথে নীচের ৭ টির যে কোন ২ টি থাকলেই ডেঙ্গু সন্দেহ করবেন এবং ডাক্তারের দ্রুত পরামর্শ নিবেন।

১. তীব্র মাথাব্যাথা

২. চোখে ব্যাথা (বিশেষ করে পিছনের দিকে)

৩. হাড় বা মাংসে ব্যাথা

৪. বমি বমি ভাব

৫. বমি

৬. চামড়ায় ফুসকূড়ি (rash)

৭. গ্ল্যান্ড ফুলে যাওয়া

৮. নীচের যে কোনো ওয়ার্নিং সাইন


মারাত্মক ডেঙ্গুর সতর্ক সংকেত (Warning signs)

=====

ডেঙ্গু জ্বরের প্রথম লক্ষন দেখা দেবার ৩ থেকে ৭ দিনের মধ্যে কেউ কেউ মারাত্মক ডেঙ্গুর সংকটাপন্ন অবস্থায় চলে যেতে পারেন। 


জ্বর কমে যাওয়া মানে এই নয় যে রোগ শেষ। বরং এটা হতে পারে শেষের শুরু। জ্বর ভাল হয়ে যাবার ২৪  থেকে ৪৮ ঘন্টা পরই বরং  ব্লাড প্রেসার কমতে কমতে রোগী শকে চলে যেতে পারে বা লিভার, কিডনী, ফুসফুস, ব্রেন damage এর লক্ষন শুরু হতে পারে। এটা রক্ত ক্ষরনেরও কাল। এ সময়ে তাই নিয়মিত বিরতিতে ব্লাডপ্রেসার চেক করতেই হবে।


সতর্ক সংকেত বা Warning sign গুলি নিম্নরূপঃ

১. তীব্র পেট ব্যাথা।

২. ক্রমাগত বমি (দিনে তিনবার বা তার চেয়ে বেশি)

৩. দাঁতের মাড়ি থেকে রক্তপাত

৪. রক্তবমি

৫. শ্বাসকষ্ট, দ্রুত শ্বাস

৬. অত্যধিক দূর্বলতা, অবসাদ বা অস্থিরতা।

৭. ল্যবরেটরী টেষ্টে একই সঙ্গে PCV (hematocrit) বেড়ে যাওয়া ও Platelet দ্রুত কমতে থাকা।

৮. ব্লাড প্রেসার ডেঙ্গু পূর্ববর্তী অবস্থা থেকে কমে যাওয়া।


এ সতর্ক সংকেতগুলি নজরে রাখতে হবে এবং এর এক বা একাধিক দেখা দিলেই আপনাকে জরুরী বিভাগ/হাসপাতাল/চিকিৎসকের কাছে যেতে হবে।


প্রচারণায়:

মানবতার আহবান ফাউন্ডেশন

চট্টগ্রাম, বাংলাদেশ 

Tag
আরও খবর