আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন

চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের সভায় বক্তারা - যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করতে হবে

চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল




মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের সকল সম্পদ বাজেয়াপ্ত ও সন্তানদের বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম।  

২২ অক্টোবর ( শনিবার)  বিকেল ৩ টায় নগরীর নিউমার্কেট সংলগ্ন দোস্তবিল্ডিং চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ফোরকান উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এস এম নুরুল আমীন, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন।  

সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে যুদ্ধাপরাধীদের লালনকারী অপশক্তির অভয়াশ্রম হতে পারেনা। স্বাধীনতা বিরোধীদের নামে শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল স্থাপনার নাম এ বছরের বিজয় দিবসের আগেই অপসারণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।

সমাবেশে ঘোষণাপত্র পাঠ করেন নারী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, সম্পাদক মণ্ডলীর  সদস্য জসীম উদ্দিন, হাজী সেলিম রহমান, নুরুল হুদা চৌধুরী, ডা. ফজলুল হক সিদ্দিকী, অ্যাডভোকেট কামরুল আজম টিপু, মঈনুল আলম খান, অ্যাডভোকেট মিলাদুল আমীন, ইয়াছির আরাফাত, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, নবী হোসেন সালাউদ্দিন, মোজাম্মেল মানিক, কামাল উদ্দিন, মোহাম্মদ সিরাজ, ফারুক চৌধুরী, শহিদুল আলম লিটন, কোহিনুর আকতার প্রমুখ।

আরও খবর