সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয় পীরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন সাতক্ষীরায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার মামলা প্রস্তুতি বকশীগঞ্জে কম মূল্যে 'পৌরস্ট্যান্ড' ইজারা : মারধরের ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়ারী গ্রেফতার-০৩। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয় সেটি বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মাওলানা মুহাম্মদ সাহেব (রহ): একজন আদর্শ শিক্ষক ও দক্ষ সংগঠক

মোহাম্মদ ইমাদ উদ্দীন ( Contributor )

প্রকাশের সময়: 31-03-2024 05:13:23 pm

মাওলানা মুহাম্মদ সাহেব (রহ): একজন আদর্শ শিক্ষক ও দক্ষ সংগঠক
                মোহাম্মদ ইমাদ উদ্দীন
ইতিহাসে এমন অনেক লোকের সন্ধান পাওয়া যায়, পৃথিবী থেকে চলে গেলেও এখনো তাঁরা জীবিত। কেবল নামই নয়, বরং নামের সাথে তাদের চরিত্র ও গুণাবলীরও ফুঠে উঠে।সেসব স্বরণীয় ব্যক্তিদের অন্যতম হলেন প্রতিভাবান ব্যক্তিত্ব মাওলানা মুহাম্মদ সাহেব (রহ)। তিনি দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ থানার সাতবাড়িয়া নগরপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ফখরে বাংলা মাওলানা আব্দুল হামীদ (রহ)'র চাচাতো ভাই ছিলেন।তিনি কলকাতা আলিয়া মাদরাসা হতে উচ্চ শিক্ষা অর্জন করেন।  মাওলানা মুহাম্মদ সাহেব (রহ) ছাত্র জীবনে যেমনিভাবে সুনাম ও খ্যাতি অর্জন করেছেন তেমনিভাবে কর্মজীবনেও ব্যতিক্রম ছিলেন না। তিনি কর্মজীবনে চট্টগ্রাম মোহছেনীয়া মাদরাসায় শিক্ষকতা করেন। কিছুদিন প্রধানের দায়িত্বও পালন করেন। এমন কি তিনি চট্টগ্রাম সোবহানিয়া আলিয়া মাদরাসার প্রতিষ্ঠালগ্ন থেকে সোবহান সাহেবের সাথে থেকে এই দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। 
মাওলানা মুহাম্মদ সাহেব (রহ) একজন প্রবীণ ও দক্ষ আলেম আলেম ছিলেন। তিনি উত্তম আদর্শ ও অনুপম চরিত্রের অধিকারী সুমহান ব্যক্তিত্ব ছিলেন। নম্রতা ও বিনয়বনতা, দানশীলতা, তাকওয়া ও পরহেজগারী এবং আশেকানে রাসূল প্রভৃতি গুণাবলীতে তিনি ছিলেন অনন্য ও অসাধারণ।  তিনি সত্য ভাষী, সহিষ্ণু, ধৈর্যশীল এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। ইসলাম ও শরীয়তের সুরক্ষায় এবং রাসূল পাক (সাঃ) এর মান সম্মান সমুন্নতা রাখার ব্যাপারে মাওলানা মুহাম্মদ সাহেব (রহ) সব সময় নির্ভীক ভূমিকা পালন করেন। এই আলেমে দ্বীন একজন আদর্শ শিক্ষকের পাশাপাশি  বিশিষ্ট সমাজ সেবক, সমাজ সংস্কারক ও দক্ষ সংগঠক ছিলেন। এই আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ সাহেব (রহ) কে তাঁর নিজ গ্রামে চিরশায়িত করা হয়। আল্লাহ পাক তাঁকে আন্বিয়া, সোলাহা ও শুহাদার সাথে জান্নাতুল ফেরদাউসের আলা ইল্লিয়িনে মর্যাদাপূর্ণ স্থান নসীব করুন। তাঁর জীবন ছিল সত্যিকারভাবে মানবতার কল্যাণে নিবেদিত। ইতিহাসে তিনি অস্লান ও বিরল ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। 
তথ্য সূত্র:
১. ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, "চট্টগ্রামের আলিম সমাজ জীবন ও কর্ম" (পিএইচডি গ্রন্থ)
২.চন্দনাইশের ইতিহাস, সোহেল মো. ফখরুদ-দীন।

Tag
আরও খবর