নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয়

আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে - চট্টগ্রাম সিটি মেয়র

বক্তব্য রাখছেন চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর ।





চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পরিবর্তন বাস্তাবায়নে শিক্ষকগণ হচ্ছেন নিরাময় শক্তি। কারণ শিক্ষকদের পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও প্রচেষ্টার ওপর নির্ভর করে শিক্ষার গুনগত মান, আধুনিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। ব্যক্তি জীবনে হতে হবে নীতিবান কারণ নীতিবান শিক্ষকের পক্ষেই সম্ভব ভবিষ্যৎ সুনাগরিক গড়ে তোলা। আমাদের শিক্ষকদের এমন হতে হবে যার থেকে শিক্ষার্থীরা অনুপ্রেরনা পান এবং এই অনুপ্রেরনার মধ্যদিয়ে শিক্ষার্থীরা আলোর পথ খুঁজে পাবে। 

৬ নভেম্বর  রবিবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ পরিচালনা পরিষদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ এসব কথা বলেন । 

   মেয়র আরো বলেন, শিক্ষর্থীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করলে হবে না। সুশিক্ষিত জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের নীতি নৈতিকতা ও মূল্যবোধের জ্ঞানের উপর গুরুত্ব দিতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের সপ্তাহে একদিন সংস্কৃতি, বিতর্ক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের দিয়ে একদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচলনার উদ্যোগ গ্রহণের জন্য পরিচালনা কমিটি ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা প্রদান করেন। মেয়র নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে জ্ঞান দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন এবং চসিক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহের সমস্যগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে পরিচালনা পরিষদের নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেমন প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মেয়র একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, সাবেক কাউন্সিলর হাজী জয়নাল আবেদীন,  অধ্যক্ষ ইসমত আরা বেগম, প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, দীপা চৌধুরী, মৌলনা মাহমুদুর রহমান, মো. কামরুজ্জামান। উপস্থিত ছিলেন কাউন্সিলর নুর মোস্তফা টিনু।

আরও খবর