চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।
১২ নভেম্বর ( শনিবার ) সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উইং কমান্ডার।
তিনি বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের উইন্ডো ৪-যে সিটের নিচ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। চব্বিশ ক্যারেটের ওই স্বর্ণের বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।
১ দিন ২০ ঘন্টা ৫৪ মিনিট আগে
২ দিন ১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ দিন ১৯ ঘন্টা ৫০ মিনিট আগে
৭ দিন ২২ ঘন্টা ১২ মিনিট আগে
১১ দিন ৩১ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে