নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয়

চট্টগ্রামে স্ত্রীর হাতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা খুন

ফটিকছড়ি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা মাওলানা হাফেজ আবদুল মান্নান


চট্টগ্রাম   নগরের পাঁচলাইশে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে খুন করেছে স্ত্রী। নিহত মাওলানা হাফেজ আবদুল মান্নান (৪৫) ফটিকছড়ি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার বাঘমারায় বলে  জানা যায় ।

বুধবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিবিরহাট নাজিরপাড়ার জসিম উদ্দিনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্ত্রী খাদিজা আকতারকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, নিহত মাওলানা হাফেজ আবদুল মান্নান ফটিকছড়ি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত। তার দুই স্ত্রী ও সন্তান রয়েছে। তিনি গতকাল বিবিরহাট নাজিরপাড়ার জসিম উদ্দিনের ভাড়া বাসায় প্রথম স্ত্রীর কাছে আসেন। রাতে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে দুজনে বিছানায় ঘুমাতে যান।

একপর্যায়ে আবদুল মান্নান ঘুমিয়ে পড়লে তাকে কম্বল দিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করেন স্ত্রী খাদিজা আকতার। পরে ১২টার দিকে খবর পেয়ে পাঁচলাইশ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ সময় ঘাতক স্ত্রী খাদিজা আকতারকে আটক করে পুলিশ।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজিমুদ্দিন মজুমদার বলেন, পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে হত্যা করেন স্ত্রী। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ঘাতক স্ত্রীকে আটক করি। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের ও  আসামিকে জেলে পাঠানোর পক্রিয়া চলছে।

আরও খবর