সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চট্টগ্রামে শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করছেন জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান




চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে শুরু হয়েছে দুদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।

সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন।

মেলায় সরকারের ২২টি দপ্তর ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় যেকোনো নাগরিক ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির আবেদন, অনলাইনে জিডি করা, ই-মিউটেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্স আবেদন ও নবায়ন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সকল সেবা গ্রহণ করতে পারবেন।
এছাড়া বিআরটিএর স্টল থেকে ৫ হাজার জনকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।
মেলার স্টল পরিদর্শনের পর জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান সাংবাদিকদের বলেন, চট্টগ্রামের যে সকল সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে এবং অনলাইন প্লাটফর্মের মাধ্যমে নাগরিক সেবা দিয়ে থাকে তাদেরকে নিয়ে এই মেলার আয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটাল হয়েছে। এখন আমাদের স্বপ্ন স্মার্ট বাংলাদেশের। এজন্য সরকারের সকল দপ্তরকে সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।


আরও খবর