সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চমেক এ ডায়ালাইসিস ফি বৃদ্ধি প্রতিবাদে রোগীদের সড়ক অবরোধ

চমেক এ ডায়ালাইসিস ফি বৃদ্ধি প্রতিবাদে রোগীদের সড়ক অবরোধ




চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে  সড়ক অবরোধ করেছে রোগীরা ও স্বজনেরা।

১০ জানুয়ারি ( মঙ্গলবার)  সকাল ১১টার  চমেক হাসপাতালের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন  তাঁরা।
যার ফলে  হাসপাতালের সামনে প্রধান  সড়কের উভয় পাশে তীব্র  যানজটের স্পৃষ্টি হয়। এসময়  আন্দোলনরত রোগী ও রোগীর স্বজনরা দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চলিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে গত ৮ জানুয়ারি  কিডনি ডায়ালাইসিসে ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন শুরু করে রোগীরা। এসময় তারা কিডনি ডায়ালায়সিসি সেন্টারে গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রসঙ্গত, স্যানডোর এতদিন দুটি মূল্যে ডায়ালাইসিস সেবা দিতো। এর মধ্যে ভর্তুকির যে সেবা দিতো, তার মূল্য ছিল ৫১০ টাকা। তা বেড়ে এখন ৫৩৫ টাকা হয়েছে। এছাড়া ভর্তুকি বাদে ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালাত, তা বেড়ে করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা। আবার যাঁরা মাসে আটটি সেশন ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করাতে পারতেন, তাঁদের এখন থেকে অর্ধেক পুরো ফিতে করতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়েছে। এ কারণে রোগী ও স্বজনেরা আগের ফি ও ভর্তুকি সেশন আগের মতোই বহাল রাখার দাবি জানিয়ে আসছেন।  

  এদিকে সড়ক অবরোধ সম্পর্কে
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের  দৃষ্টি আকর্ষণ করলে  বিষয়টি তাঁর  জানা নেই বলে  জানায়। 

আরও খবর