সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চট্টগ্রাম জামালখানে ভবনের দেয়াল ধসে পথচারী নিহত



চট্টগ্রাম নগরীর জামালখান এলাকায় একটি পুরাতন ভবনের দেয়াল ধসে  একজন  পথচারী
নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জামালখানের দাওয়াত ও সিকদার হোটেলের পাশে একটি পুরাতন বিল্ডিং ভাঙার সময় দেয়াল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর বলেন, পরিত্যাক্ত ভবনটি ভাঙার কাজ চলাকালীন সময়ে দেয়াল ধসে একজনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতের নাম জসিম উদ্দিন। সে সাব-ঠিকাদার হিসেবে এই বিল্ডিং ভাঙার কাজ নিয়েছিলো। এতে রণ ভট্টাচার্য নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
তাকে চৃট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে।

এঘটনায় জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, পুরাতন ভবন ভাঙার সময় দেয়ালের একটা অংশ নিচে ফুটপাতে পড়লে একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আরও খবর