সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

যাত্রীবাহী বাসকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কা, নিহত ৩

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে যাত্রীবাহী বাসকে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলওয়ের কর্মীসহ তিন জন নিহত হয়েছেন।


গতকাল সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


চট্টগ্রাম রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন— রেলের পয়েন্টসম্যান মো. আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। আসাদুজ্জামান ও মিটন বাসযাত্রী ছিলেন।


রেলওয়ের পুলিশ সুপার মো. হাসান চৌধুরী বলেন, মেঘনা অয়েলে তেলভর্তি ওয়াগন আনার জন্য যাচ্ছিল একটি ট্রেনের ইঞ্জিন। এ সময় সংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করে যাত্রীবাহী মিনিবাস রেললাইনের ওপরে উঠে যায়। তখন ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় রেলের পয়েন্টসম্যানসহ তিন জন নিহত হন। দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, হাসপাতালে আনার পথে রেলের এক কর্মীসহ তিন জন মারা গেছেন। তাদের লাশ মর্গে রয়েছে।

আরও খবর