সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উদ্যোগে জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস উদযাপন


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
  ১৭ মার্চ (  শুক্রবার)  সকালে বন্দর ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান এবং  পরে জন্মদিনের কেক কাটে দিবসের  কর্মসূচির সূচনা করেন । এ সময়  বন্দর  পর্ষদ সদস্যবৃন্দ  ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দিবসটি উপলক্ষে বন্দরের শহীদ মোঃ ফজলুর রহমান মুন্সি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন্দরের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থীদের অংশগ্রহণে 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বন্দর চেয়ারম্যান। পরে বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বন্দরের মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বন্দর হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে বন্দর স্টেডিয়ামে অভ্যন্তরীণ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) কমডোর এম ফজলার রহমান

আরও খবর