সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে পৌনে ৪ কেজি স্বর্ণসহ ১ জন আটক

ছবি: চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে পৌনে ৪ কেজি স্বর্ণসহ ১জন আটক


দুবাই থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রীর শরীরের বিভিন্ন অংশে তল্লাশী চালিয়ে মিলেছে পৌনে ৪ কেজি স্বর্ণ। ওই যাত্রীর প্যান্টের ভেতর থেকে ১৫টি, জুতার ভেতর থেকে ৮টি ও পায়ুপথে লুকিয়ে রাখা ৯টিসহ মোট ৩২ টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩ কেজি ৮২৭ গ্রাম সোনার বর্তমান বাজারমূল্য ৩ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৮০০ টাকা।

আটককৃত যুবকের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুরে।


বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান গণমাধ্যামকে বিষয়টি নিশ্চিত করেছেন ।


তিনি জানান, সকাল ৬টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে সোনা অবৈধ চালান আসছে এমন খবর পেয়ে মোহাম্মদ জিয়াউদ্দিন নামের ওই যাত্রীর আসন ২৮বি থেকে তাকে নিয়ে এসে কাস্টমস হলের ২ নম্বর গেট সংলগ্ন স্থানে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে তল্লাশি চালালে তার প্যান্টের ভেতর ১৫টি, জুতার ভেতর ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এরপর তাকে এক্স-রে করে পায়ুপথে আরও ৯টি বার পাওয়া যায়।

আরও খবর