সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

ইভিএম কিংবা ব্যালট নয়, বিএনপির নিজেদের প্রতিও কোন আস্থা নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী


বিএনপির ব্যালটের প্রতিও কোন আস্থা নেই, ইভিএমের প্রতিও কোন আস্থা নেই। আসলে বিএনপির নিজেদের প্রতিও কোন আস্থা নাই। কারণ বিএনপি জনগণ থেকে অনেক দূরে সরে গেছে এটা তারা জানে। এভাবে ক্রমাগত নির্বাচন থেকে পালিয়ে যেতে যেতে এক সময় বিএনপি দলটাই জনগণের কাছ থেকে পালিয়ে যাবে।


আজ এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাস চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর স্পেশাল কনভোকেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি এসব কথা বলেন।


এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ডিন ডেভিট টেইলর বীনাকোনা এর সভাপতিত্বে বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর কামাল আহমেদ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর বর্তমান ভিসি রুবানা হক, ইউনিভার্সিটি অব ব্রাসেলস এর চেয়ারম্যান প্রফেসর এন্ড্রে সেনকেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. নেহাল আহমেদ প্রমুখ।


ড. হাছান মাহমুদ বলেন, ২০০৮ সাথে তারা সর্বশক্তি দিয়ে নিবার্চনে অংশগ্রহণ করেও মাত্র ২৯টি আসন পেয়েছিল। ২০১৪ সালের নির্বাচন থেকে পালিয়ে গিয়েছিল। ২০১৮ সালে সাকলকে নিয়ে ঐক্য করে আসন পেয়েছিল ৬টি আসন, মহিলা আসন সহ ৭টি। তারা বুঝতে পেরেছে আগামী নির্বাচনেও তাদের সম্ভাবনা কমে গেছে। সে জন্য বিএনপির নির্বাচন বা গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা নেই। তারা শুধুমাত্র ষড়যন্ত্রের পথে হাঁটছে, পানি ঘোলা করার চেষ্টা করছে, দেশবিদেশে অপপ্রচার চালাচ্ছে, আর বিদেশীদের হাতে পায়ে ধরছে। এগুলো করে কোন লাভ হবে না।


এসময় মন্ত্রী বিএনপিকে অনুরোধ জানিয়ে বলেন, নির্বাচন কমিশন অনেকটা তাদের দাবি মেনে নিয়ে ইভিএম বাদ দিয়ে ব্যালটে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এখন যদি নির্বাচনে আসে তবে তাদের জন্য মঙ্গল হবে।


তিনি স্পেশাল কনভোকেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, এটি দেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৪০ একর জমি বরাদ্দ করেছে। যার প্রধান পৃষ্ঠপোষক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিশ্ববিদ্যালয় বোর্ডের চেয়ারম্যান। এদেশে আর কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় সরকারের কাছ থেকে এতো বেশি সাহায্য-সহযোগিতা পায়নি। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রামে একটি মেডিকেল স্কুল প্রতিষ্ঠার জন্য তারা সরকারের কাছে আরও জমি বরাদ্দের আবেদন করেছেন। বিষয়টি নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গত ১৪ বছরে নারীদের অনেক অগ্রগতি হয়েছে। এখন দেশের সকল ক্ষেত্রে নারীরা কাজ করছে। এখন আমাদের সুপ্রিম কোর্টের বিচারক, পুলিশের এসপি, ডিসি প্রায় সব ক্ষেত্রে নারীরা কাজ করছে। একসময় নারী ডিসি বা এসপি অথবা ইউএনও হবে সেটা কল্পনাও করতে পারেনি।


                                    

আরও খবর