প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

কুতুবদিয়ায় খাবার পানির তীব্র সংকট,নলকূপে উঠছে না পানি

কক্সবাজারের কুতুবদিয়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সম্প্রতি প্রায় নলকূপে পানি উঠছে না। বৈদ্যুতিক মোটর বা ডিজেল চালিত পাম্প না বসালেই মিলছে না প্রয়োজনীয় খাবার পানি।

শুষ্ক মৌসুমে এমনিতেই প্রায় পুকুর, খাল ও জলাশয় শুকিয়ে যায়। সে সাথে গভীর নলকূপগুলো অকেজো হয়ে পড়েছে। ক্রমশ এই সমস্যা প্রকট হওয়ায় বিভিন্ন জায়গায় সুপেয় পানির তীব্র হাহাকার চলছে। এতে চরম বিপর্যস্তে পড়েছে স্থানীয়দের জনজীবন । দ্বীপের বিভিন্ন জায়গায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পবিত্র রমজানেও এক কলসি খাবার পানি সংগ্রহের জন্য গৃহবাসীরা ক্লান্ত শরীরে ছুটছে এক মহল্লা থেকে আরেক মহল্লায়।

স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দেয়া তথ্য মতে, উপজেলার উত্তর ধূরুং, দক্ষিণ ধূরুং, লেমশীখালী, কৈয়ারবিল ও বড়ঘোপের কিছু জায়গায় শুষ্ক মৌসুমে সুপেয় পানির সংকট দেখা দেয়। বিশেষ করে প্রতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত পানির স্তর নিচে নেমে যায়। দ্বীপে অধিকাংশ নলকূপ ৮’ শত থেকে ১২’ শত ফুট গভীরতা সম্পন্ন। অথচ নির্দিষ্ট এসময়ে শতবার চাপলেও ওই নলকূপ থেকে পানি উঠে না।

দক্ষিণধুরুং, উত্তর ধূরুং ও লেমশীখালী ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী জানান, গত মাসখানেক ধরে নলকূপে পানি উঠছে না। সেহেরি ও ইফতারের সময় পানির প্রয়োজন। তবে চাইলে যে কোনো মুহূর্তে পানি সংগ্রহ করা যায় না। যেখানে ডিজেল/ইঞ্জিন চালিত পাম্পের মাধ্যমে পানি উত্তোলন করে, সেখান থেকে মাথায় বা কাঁধে নিয়ে পানি সরবরাহ করতে হয়।অনুসন্ধানে জানা গেছে, বিগত বছর দশেক আগেও সুপেয় পানির সংকট ছিল না দ্বীপে। প্রাকৃতিকভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে উপজেলায় বিভিন্ন এলাকার প্রায় ৫০/৬০ হাজারেরও অধিক মানুষ খাবার পানি সংকটে চরম দূর্ভোগে ভোগছে।যথেচ্ছা গভীর নলকূপ স্থাপন, বোরো চাষ ও লবণ উৎপাদনে অবাধে সেচ পাম্প দ্বারা ভূগর্ভস্থের পানি উত্তোলনের কারণে এমন সমস্যা দেখা দিচ্ছে বলে ধারণা করছেন পরিবেশবাদীরা।

এদিকে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ফরহাদ মিয়া জানান, শুষ্ক মৌসুম এলেই মূলত কুতুবদিয়ার বেশ কয়েকটি এলাকায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দেয়। এ সময় আসলে খাবার পানির স্তর নিচে নেমে যায়। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে মিটা পানির স্তর লবণাক্ত পানিতে ঢাকা পড়ে। পাশাপাশি ফসল উৎপাদনের ক্ষেত্রে ভূগর্ভস্থের পানি উত্তোলনের ব্যাপক তোড়জোড়ও চলে। এতে খাবার পানির সংকট আরো প্রকট আকার ধারণ করে বলে জানান তিনি।

Tag