প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি

টেকনাফের সাবের হত্যায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

চাঁদা না দেওয়ায় মারধরের পর নিহত সাবেরের

ঘটনায় টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই ছাদেক বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান।

আসামিরা হলেন, নুুর হোছনের ছেলে মোঃ ইয়াছিন (৩৫), হাজী ইসমাইলের ছেলে নূর হোছন (৬০), আব্দুল্লাহর ছেলে মোঃ সালমান (২৭), আবু তাহেরের ছেলে আব্দুল্লাহ (৪৩), মৃত শমসুর ছেলে সোহাগ (৩২)। সকলেই ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম জালিয়া পাড়া এলাকার বাসিন্দা, সাবরাং ইউনিয়নের সিকদার পাড়া এলাকার তাহেরের ছেলে বাবলু (২৮), পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে আবদুল জব্বার (৩৮), উত্তর জালিয়াপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে এমরান (৩২) এবং মধ্যম জালিয়া পাড়া ফেরুজের ছেলে কেফায়েত (৩৪)।

এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে সহ ১৪ জনকে আসামি করা হয়।

এর আগে ২ এপ্রিল চাঁদা না দেওয়ায় সাবের মারধরের শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১১ এপ্রিল ঈদের আগের রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে সাবেরের মৃত্যু হয়।

নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Tag