কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দিনাজপুরে ডিবির অভিযানে ৩১০০পিচ ট‍্যাপেন্টাডল ট‍্যাবলেটসহ ৩ মাদক ব‍্যবসায়ি গ্রেফতার

দিনাজপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সোমবার দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম। এসময় ডিবি পুলিশের ওসি এএফএম মনিরুজ্জামান মন্ডল উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর শহরের বড়বন্দর ফকিরপাড়ার মোহাম্মদ বাবুর দুই ছেলে নুর ইসলাম বাপ্পী (৩৮) ও শাহিনুর ইসলাম হ্যাপি (৩৩), একই এলাকার মৃত রফিকুল্লাহর ছেলে মোহাম্মদ সুমন (৩৫)। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম জানান, রোববার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি টিম দিনাজপুর শহরের শাখারীপট্টি শিল্পকলা একাডেমির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।এসময় তাদের কাছে বাজারের ব্যাগে রাখা ৩ হাজার ১০০ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয় হয়। তারা দীর্ঘদিন ধরে নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করে আসছিল।সোমবার দিনাজপুর কোতয়ালী থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।


Tag
আরও খবর