কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণের মধ্য দিয়ে দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ।

আগামী দুই বছরের জন্য (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল পুনরায় নির্বাচিত হয়েছে।

উল্লেখ্য দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে  ১১টি পদের বিপরীতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণকারী সাধারন সম্পাদক পদ ছাড়া বাকি ১০টি পদের প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা গত ৮মার্চ ২০২৫ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেওয়ায় সভাপতিসহ ১০টি পদে ১৪জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।
শুক্রবার (১৪মার্চ) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শুধু সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে সময় টিভির দিনাজপুর জেলা প্রতিনিধি গোলাম নবী দুলাল ও ডিবিসি 'র দিনাজপুর প্রতিনিধি মোর্শেদুর রহমান।দুপুর আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়।ভোট গননা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আশফাক আহমেদ ।গোলাম নবী দুলাল ৩৬ভোট পেয়ে  নির্বাচিত হন ।তার প্রতিদ্বন্দ্বি মোর্শেদুর রহমান পান ১১ভোট।
১৪৩১ বঙ্গাব্দে অনুষ্ঠিত দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ)চূড়ান্তভাবে নির্বাচিত সকল প্রার্থীদের নাম প্রকাশ করেন নির্বচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আশফাক আহমেদ । কার্যকরি কমিটির অন্যান্য সদস্যরা হলেন সভাপতি স্বরূপ কুমার বকশী বাচ্চু,সহ সভাপতি শাহ আলম শাহী ও আজহারুল আজাদ জুয়েল,সহ সাধারণ সম্পাদক রতন সিং,কোষাধ্যক্ষ বিপুল সরকার সানি,সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু,ক্রিয়া সম্পাদক বেলাল উদ্দিন শিকদার,সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শহীদ মাহবুব হিরু,দপ্তর সম্পাদক মোঃ খাদেমুল ইসলাম,তথ্য,গবেষণা ও প্রচার সম্পাদক মাসুদ রেজা হাই এবং সদস্য রিয়াজুল ইসলাম,রোস্তম আলী মন্ডল,রফিকুল ইসলাম ফুলাল ও বাবু আহমেদ।নির্বাচন পরিচালনা কমিটির সহকারী হিসেবে ছিলেন অশোক কুমার ।এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ।


Tag
আরও খবর