কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পার্বতীপুরে জমি বিরোধের মিমাংসা করতে গিয়ে নিহত স্কুল শিক্ষক ,আটক ১

 বাসা থেকে বের হলো, জমি নিয়ে বিরোধের মধ্যস্থতা করতে, কিন্তু বাসায় ফিরল স্কুল শিক্ষকের নিথর দেহ।
দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ির সীমানা ও রাস্তার জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে মারামারিতে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহত হয়েছেন। 
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
​নিহত মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের ছেলে এবং চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়া মোল্লাপাড়া গ্রামের মরহুম আজিজুল মাস্টারের পরিবারের সঙ্গে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) গংদের দীর্ঘদিন ধরে বসতবাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে উক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় শিক্ষক মনোরঞ্জন রায় পরিস্থিতি শান্ত করতে ও বিরোধ মীমাংসার উদ্দেশ্যে এগিয়ে যান। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুজ্জামান ও তাঁর সঙ্গীয় লোকজন মনোরঞ্জন মাস্টারের ওপর অতর্কিত হামলা চালায় এবং সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আঘাতে তিনি মারাত্মক আহত হয়ে পার্শ্ববর্তী ধানক্ষেতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
​ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা আল রোমান জরুরি সেবা '৯৯৯'-এ ফোন দিলে পার্বতীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করেছে।
​পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মূল অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
​ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
Tag
আরও খবর