কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাইকেল চালিয়ে ভারতের সঞ্জয় বাংলাদেশে

আত্মহত্যাই সমস্যার সমাধান নয়, সংগ্রাম করে জীবনকে গড়ে তোলার পথ খুঁজে পাওয়া যায়। আত্মহত্যার প্রতিবাদে সুদুর ভারত অধিবাসী সঞ্জয় বিশ্বাস (৩৩) নামের এক যুবক বাইসাইকেলে চালিয়ে দেশে দেশে এ বার্তা দিয়ে চলেছেন। ভারতের উত্তর ২৪ পরগোনা জেলার গাইঘাটা থানাধীন গুটরী গ্রামের সুমন্ত বিশ্বাসের পুত্র সঞ্জয় বিশ্বাস। প্রতিবাদের এ বার্তা নিয়ে সঞ্জয় বর্তমানে মণিরামপুরের চাঁদপুর গ্রামের বিলাশ কুমার বিশ্বাসের বাড়িতে অবস্থান করছেন।

গত ২৬ সেপ্টম্বর বেনাপোল বন্দর দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছেন তিনি। বৃহস্পতিবার যুবক সঞ্জয় মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন, সহকারী কমিশনার ভুমি আলী হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমের সাথে সাক্ষাৎ দিয়েছেন তিনি। এর আগে বুধবার সন্ধ্যায় ভারতীয় এই যুবক গণমাধ্যমের সাথে কথা বলতে মণিরামপুর প্রেসক্লাবে আসেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুবক সঞ্জয় দাবী করে বলেন, আত্মহত্যা মানেই কোন সমাধান নয়, বরং জীবনকে বাঁচিয়ে রেখেই সংগ্রাম করাই সমাধানের একমাত্র পথ। তিনি এই বার্তা মানুষের কাছে পৌছে দিতে ভারত-বাংলাদেশ দু’দেশেই রাস্তায় রাস্তায় বাইসাইকেল চালিয়ে চলেছেন। সঙ্গে তার রয়েছে ব্যানার-ফেস্টুন ছাড়াও দু’দেশের পতাকা টানানো। তার দাবী মতে ৮ মাস ১৫ দিন বাইসাইকেল চালিয়ে ভারতের ২৪টি প্রদেশে ঘুরে তার বার্তা জানান দিয়েছে। সে বাংলাদেশে প্রতিটি জেলা-উপজেলাতেই তার এই বার্তা পৌছিয়ে দিতে গত ২৬ সেপ্টেম্বর বেনাপোল হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর শুক্রবার তিনি বাংলাদেশের ৬৪ টি জেলায় আত্মহত্যাই সমস্যার সমাধান নয় এই বার্তা পৌঁছে দিতে যাত্রা শুরু করেছেন।

আরও খবর