কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

উলিপুরে লোক সঙ্গীত শিল্পী নাদিরা বেগমের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত

বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর কুড়িগ্রামের আয়োজনে সদ্যপ্রয়াত দেশবরেণ্য লোকশিল্পী, সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা নাদিরা বেগম এঁর স্মরণে আজ ১৭ নভেম্বর বিকেল ৩টায় একাডেমির সম্মেলন কক্ষে "স্মরণাঞ্জলি" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মহান শিল্পীর  প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ এবং শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাম্প্রতিক কুড়িগ্রামের  সভাপতি কে এম শাহানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সলিডারিটি কুড়িগ্রামের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ লাল। 

বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমির সভাপতি মোঃ এন্তাজ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভাওয়াইয়া একাডেমির পরিচালক ভূপতি ভূষণ বর্মা, মানবেন্দ্র রায়, অতুল কৃষ্ণ রায়, প্রমূখ। অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত ভাওয়াইয়া আসরে সংগীত পরিবেশন করেন ভূপতি ভূষণ বর্মা, প্রিয়াঙ্কা বর্মা, জগৎপতি বর্মা, মোঃ শাহ আলম খন্দকার, জিতেন্দ্রনাথ রায়, শংকর কুমার বর্মন, শ্রাবণী বর্মন ও সাথী রানী সরকার। বাদ্যযন্ত্র সহযোগিতায় ছিলেন অধীর চন্দ্র বর্মা, সিদ্ধার্থ শঙ্কর রায়, তুল্য বর্মা, শংকর কুমার বর্মন ও জিতেন্দ্রনাথ রায়।#
আরও খবর