কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

নানা আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত




“অন্তর্ভূক্তিমুলক উপাত্ত ব্যবহার করি,সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” - এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। 


দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই)  সকাল ১০ টায় কুড়িগ্রাম জেলাপ্রশাসক সম্মেলন কক্ষে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ -পরিচালক মো: মোদাব্বের হোসেনের সভাপতিত্বে এ-সময়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলাপ্রশাসক মোঃ সাইদুল আরিফ। 


বিশেষ অতিথি হিসেবে এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রামের সিভিলসার্জন ডাঃ মনজুর - এ - মোর্শেদ এবং পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম। 


অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডাঃ মনজুর রহমানের সঞ্চালনায় বক্তারা কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম আরো বেগবান করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। 


আলোচনা সভা শেষে কুড়িগ্রাম জেলা পরিবার পরিকল্পনা বিভাগে উল্লেখযোগ্য ভুমিকা রাখার জন্য  ৯ টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 




আরও খবর