কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামে বিশ্ব সিওপিডি দিবস পালিত


“আপনার ফুসফুস সম্পর্কে জানুন, নিয়মিত ফুসফুসের স্বাস্থ্য করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে  বিশ্ব সিওপিডি ( ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) দিবস পালিত হয়েছে। 




দিবসটি উপলক্ষে  বুধবার (২০ নভেম্বর)  দুপুরে দি একমি ল্যাঃ লিমিটেডের সহযোগিতায় এনসিডি কমিউনিটি হাসপাতাল কতৃপক্ষের আয়োজনে এক  সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত  হয়। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেডিসিন, ডায়াবেটিস ও অ্যাজমা বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটির ইসি মেম্বার ডাঃ অজয় কুমার রায়। 




এসময় তিনি বলেন,   শ্বাসকষ্ট, ক্রমাগত কাশি,কফ, ক্লান্তি  এবং ওজন কমে যাওয়া  সিওপিডি- র  প্রধান লক্ষ্মণ জানিয়ে বলেন, ধুমপান সিওপিডি র সবচেয়ে বড় কারণ। এছাড়া দূষিত বায়ূতে দীর্ঘক্ষণ শ্বাস নেয়ার ফলেও হতে পারে সিওপিডি। 



সিওপিডি প্রতিরোধে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ পূর্বক কিছু বিষয়ের যত্ন নেয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, সিওপিডি প্রতিরোধের সর্বোত্তম উপায় হল ধুমপান ত্যাগ করা। এছাড়া যতটা সম্ভব দুষিত বাতাসে শ্বাস নেয়া এড়িয়ে চলতে হবে। ফুসফুসকে সুস্থ ও শক্তিশালী রাখতে পুষ্টিকর খাবার গ্রহন করা এবং নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্বারোপ করেন তিনি। 




আরও খবর