কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


কুড়িগ্রামের রৌমারীতে পুকুরের পানিতে ডুবে ১৫ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ নভেম্বর) সকালে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা উত্তরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। নিহত শিশু শাওন মিয়া ওই এলাকার স্বাধীন মিয়ার ছেলে।


স্থানীয় ও পারিবারিক সুত্র জানা গেছে, পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরের পাড়ে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা শিশুটিক খোঁজাখুজির পর পুকুরের পানিতে ভেসে থাকতে দেখে এবং উদ্ধার করে দ্রুত রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. জাহাঙ্গীর আলম জানান, শিশুটিকে মৃত: অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এর আগে বাড়ীর পাশে পুকুরে শিশুটি পরে যায় বলে জেনেছি। পরে মৃতদেহ ভেসে উঠার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। ততক্ষণে তার মৃত্যু হয়েছে।


ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ রুপকুমার সরকার জানান, শিশুটির পুকুরের পানিতে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।



আরও খবর