কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চেয়ারম্যানের বাড়িতে ৫ দিন ধরে যুবতী মেয়ে'র অবস্থান: এলাকাবাসীর কৌতূহল

চেয়ারম্যানের বাড়িতে ৫ দিন ধরে যুবতী মেয়ে'র অবস্থান: এলাকাবাসীর কৌতূহল

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় একটি যুবতী মেয়ে সাবেক স্বামীকে আবার আপন করে পাবার আশায় গত পাঁচ দিন ধরে নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিম রহমান আবু এর বাড়িতে অবস্থান করছেন।চেয়ারম্যান আবু এর বাড়িতে তার স্ত্রী না থাকায় এলাকার মধ্যে অনেক কৌতূহল জেগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভী বাজার এলাকায়। 

( ৯ই সেপ্টেম্বর) শনিবার সকাল ১১ টায়  সরেজমিনে গিয়ে দেখা যায়, গত ৫ দিন ধরে তালাক প্রাপ্ত স্ত্রী একই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিম রহমান আবু এর বাড়িতে অবস্থান করছেন।অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভী বাজার এলাকার ইসমাইল এর ছেলে রিপন ইসলাম  (২৫) এর সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেম হয় পাবনা জেলার সদর উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জিল্লুর রহমান মেয়ে তিথীর। সেই প্রেমের সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সেই বিয়ে তিন মাসের বেশি টিকেনি। গ্রামের মাতবর ও চেয়ারম্যানদের উপস্থিতিতে তালাকের মাধ্যমে তাদের বিবাহ বন্ধনের বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের কিছুদিন পর তালাক প্রাপ্ত স্ত্রী তিথী পূনরায় সাবেক স্বামী রিপন ইসলামের সাথে যোগাযোগ করতে শুরু করে। সেই সাবেক স্বামী রিপন ইসলামকে বিয়ে বা সংসার করার জন্য সূদুর পাবনা থেকে ছুটে আসেন সাবেক স্বামী রিপনের এলাকায়। সেইঅসহায়  লক্ষে গত ৫ সেপ্টেম্বর রাত্রি ১২ টা থেকে ৯ তারিখ পযর্ন্ত অবস্থান করছেন চেয়ারম্যান মোত্তাকিম রহমান আবু এর বাড়িতে। সাবেক স্বামী রিপন ইসলামসহ তাদের পরিবারের অভিযোগ জোরপূর্বক ভাবে সেই মেয়েকে দিয়ে বিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন অত্র এলাকার চেয়ারম্যান। নিতাই ইউনিয়নের চেয়ারম্যান মোত্তাকিম রহমান এর সাথে কথা হলে  তিনি বলেন, ছেলে মেয়েকে বুঝে সুজে বাড়াবাড়ি ছাড়ায় বিয়ে দেওয়ার চেষ্টা করছি। ৫ দিন ধরে পাবনার মেয়ে আপনার বাড়িতে জানতে চাইলে বলেন, চেয়ারম্যান হিসেবে আমার বাড়িতে থাকতেই পারে।

এ বিষয়ে থানার এস আই শ্রী প্রভাত চন্দ্র বলেন অভিযোগের ভিত্তিতে মিমাংসার স্বার্থে দুই পক্ষ কে নিয়ে বসেছিলাম। 


আরও খবর






চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ

৩৪ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে