সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

সোনাইমুড়িতে যৌথবাহিনীর অভিযোনের দাবিতে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা-নোয়াখালী হাইওয়ে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 


বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীরন অর রশীদ মিরনের নেতৃত্বে তার ভাতিজা শাহাদাৎ হোসেন জনি,টিপু সহ বেশ কয়েকজন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারা দীর্ঘ দিন যাবত সাধারণ মানুষের ওপর হামলা, চাঁদাবাজি,টেন্ডারবাজি,ঘুম,খুন,হত্যা,নির্যাতন,করে আসছে। তাদের সেই অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনার দাবি জানান তারা। 



স্থানীয় বাসিন্দা নুর হোসেন লিটন বলেন, গত ৪ আগস্ট চেয়ারম্যান মিরনের সন্ত্রাসীরা বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের মারধর করে। এ ঘটনা তিনি ভিডিও করায় তাঁর বাড়িতে হামলা চালায় তারা। এ সময় তাঁকে মারধর করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় তিনি থানায় মামলা করলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। 


অপর ভুক্তভোগী জহিরুল ইসলাম জানান,জনি রাতে মদ খেয়ে বিনা অপরাধে আমাকে তার গরুর খামারে তুলে নিয়ে গিয়ে হাতুরি দিয়ে আমার দাঁত ভেঙ্গে দেয় এবং আমার দু পায়ে ড্রিল মেশিন চালিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে।সে বিএনপির সভাপতি জামাল ভাইকে হত্যা করেছে। 


আত্মগোপনে থাকায় বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীরন অর রশীদ মিরনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ব্যক্তিগত নম্বরে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। 


মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে