কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর অস্বাভাবিক মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর অস্বাভাবিক মৃত্যু

রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর অস্বাভাবিক মৃত্যু 

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি 

রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দাদের মধ্যে দিন দিন অস্বাভাবিক মৃত্যুর সংখ্যা বাড়ছে। এসব মৃত্যুকে আত্মহত্যা বা অসুস্থ  বলে চালানো হলেও প্রতিটি মৃত্যু যেন রহস্যজনক । অন্ধকার জগত হওয়ায় মৃত্যু ব্যক্তিদের আত্মীয়-স্বজন না থাকায় এখানকার কোন মৃত্যুরই  সঠিক কারণ উদঘাটন হয় না। দৌলতদিয়া যৌনপল্লীতে রিয়া( ৩৪)  নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

সে যৌন পল্লীর আজিজ প্রামাণিকের বাড়ির ভাড়াটিয়া। তার দেশের বাড়ি কুষ্টিয়া।আহাদ ও রিহাদ নামে দেড় বছর ও তিন বছর বয়সের দুটি ছেলে সন্তান রয়েছে। 

সোমবার ১৯ সেপ্টেম্বর দিনগত রাতে দৌলতদিয়া  যৌনপল্লীতে এই ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, যৌন পল্লীর  আজিজের বাড়ির ভাড়াটিয়া রিয়া রাতে নিজ রুমে মদ ও বিয়ার খেয়ে অসুস্থ হলে গেলে আজিজের বাড়ির ভাড়াটিয়া নাজমা ও  রিয়ার কথিত স্বামী  স্বামী মজনু  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন। 

রিয়ার কথিত স্বামী  স্বামী মজনু বলেন, আমার ওয়াইফ হঠাৎ করে রাত তিনটার দিকে হার্ডস্টক  করলে তাকে আমরা  গোয়ালন্দ   স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাই। ডাক্তার আমার ওয়াইফ কে দেখে  বললেন সে মারা গেছে।

যৌনপল্লীর বাড়িওয়ালা আজিজ প্রামানিক মুঠোফোনে বলেন, আমার বাড়ীর ভাড়াটিয়া রিয়া  মদ ও বিয়ার খেয়ে মারা যায়নি সে স্টক জনিত কারণে  মারা গিয়েছে। 

গোয়ালন্দ ঘাট থানা'র অফিসার ইনচার্জ  স্বপন কুমার মজুমদার বলেন, যৌনপল্লীর রিয়া নামে মেয়েটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

আরও খবর