টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম রহমত ও বরকতের দরজা খুলে দেয় যে আমল গুলো নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আলোচনা সভা মিরসরাইয়ের শামসুদ্দিনের DXN-এ ESD পদ অর্জন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন শান্তিগঞ্জে নাইন্দারপার ক্রিকেট সুপারলীগের উদ্বোধন ফটকে দাঁড়িয়ে কথা বলার সময় মাথায় পড়ল ককটেল, গুরুতর আহত সোহরাওয়ার্দী কলেজের মালি ১০০ ক্ষেপণাস্ত্রের উপাদানসহ চীন থেকে বাংলাদেশগামী জাহাজ ইন্দোনেশিয়ায় জব্দ বাংলাদেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহী যুক্তরাষ্ট্র ময়মনসিংহের হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে অগ্নিকান্ড বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারিসহ মালামাল উদ্ধার, আটক ১ শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ মিরসরাইয়ে দারুল আরকাম তা'লীমুল কুরআন একাডেমির বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে "গোপন বৈঠক" হিসাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লাখাইয়ের বাজারে শীতকালিন সবজি,দাম আকাশ ছোঁয়া,নিম্ন -মধ্যবিত্তেদের মাথায় হাত। ঝিনাইগাতীর মরিয়মনগরে ওয়ানগালা উৎসব ও বীজ-খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত শিক্ষকদের আরও দায়িত্ববান হওয়ার আহ্বান এমপি সাদিক রিয়াজ চৌধুরী মিরসরাইয়ে অসুস্থ বিএনপি সমর্থককে দেখতে গেলেন কৃষকদল নেতা আনোয়ার, দিলেন আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী আমাদের আশ্রয়কেন্দ্র, আমাদের অধিকার: শীর্ষক ক্যাম্পেইন

আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিক পালিত



বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতক্ষীরার আশাশুনি রিপোর্টার্স ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালি আশাশুনি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিআরডিবি অফিসে হলরুমের সামনে এসে শেষ হয়। পরে বিআরডিবির হল রুমে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।


আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি রাবিদ মাহমুদ চঞ্চলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশাশুনি উপজেলা আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, বিএনপি’র (এক অংশের) সদস্য সচিব মোঃ জাকির হোসেন বাবু, যুগ্ন আহবায়ক খাইরুল আহসান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাউসুল হোসেন রাজ, বিআরডিবির চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু সিদ্দিক লাকি, বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আইরিন নাহার, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুল ইসলাম হাফিজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম সরোয়ার লিটন সহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারি ও বেসরকারি এনজিও সংস্থার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া পাশাপাশি রিপোর্টার্স ক্লাবের সভাপতির রাবিদ মামুদ চঞ্চল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম এম সাহেব আলী, সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান মুকুল, সাংগঠনিক আসলাম লিংকন, দপ্তর সম্পাদক মাহাবুবুল হাসনাইন টুটুল, সদস্য মোঃ শরিফুল ইসলাম শরীফ, নুরুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


Tag
আরও খবর