কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সিরাজগঞ্জে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গত কয়েক দিন ধরে সারাদেশে বইছে হাড় কাঁপানো ঠান্ডা। ফলে অনেকটা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই ছিন্নমুল, গরিব, অসহায় মানুষ যখন শীতে কাঁপছে ঠিক সেই সময় কম্বল হাতে তাদের পাশে গিয়ে দাঁড়ালেন একদল স্বেচ্ছাসেবী।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে ৬ নং ওয়ার্ডের শহীদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মানব সেবায় শহীদগঞ্জ গ্রুপের আয়োজনে ও শহীদগঞ্জ গ্রামবাসীর সহযোগিতায় ১ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। 

এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহীদগঞ্জ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবু রায়হান ও গ্লোবাল টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সুমন সহ যুবসমাজের একাংশ। 

প্রচন্ড এই শীতে কম্বল পেয়ে এসব অসহায় মানুষ ভীষণ খুশি বলে জানান তারা। 

আরও খবর