সুমাইয়া আক্তার ✍️
তোমার মহিমার গুণগান
শেষ হবার নয়, অফুরান
তুমি পরোয়ার দিদার
তুমি খলিলুর জব্বার।।
তুমি সৃজীলে আসমান
দিয়ে কুদরতি মহীয়ান
তুমি লিখিয়াছ কুরআন
যাতে দেওয়া সংবিধান।
তোমার দেওয়া দ্বীন
বেঁধেছি আমি বক্ষলীন
দ্বীনের এ-ই পথে
বাতলিয়েছ পয়গাম দিয়ে।
যতদিন রইবো ভবে
দিও রহমত ছড়িয়ে
তোমারি নিয়ামতের চাদরে
রেখো গো আমায় জড়িয়ে।
হৃদয়ে এলে আধার
ডাকি তোমায়, গুনাগার
দাওনি তো কভু ফিরিয়ে
নিয়েছ আমায় গুছিয়ে।
করছি ফরিয়াদ, নাফরমান
দিও আখেরাতে মুত্তাকিনদের সম্মান।
___________________
১০১৭ দিন ১৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
১১২৫ দিন ১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১১৪৯ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে
১১৬১ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১২৫৮ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৬৯ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
১২৭৭ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
১৩৩০ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে