গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বশেমুরবিপ্রবির ভেটেরিনারি বিভাগে দুইদিন ব্যাপী সার্জিক্যাল কেস প্রাক্টিস

ফাইল ছবি


◾আর এস মাহমুদ হাসান 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ২৬ ও ২৭ সেপ্টেম্বর এই দুইদিন হাতে কলমে অনেকগুলো সার্জিক্যাল কেস শেখার সুযোগ হয়েছে।


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি এন্ড অবসটেট্রিকস বিভাগের প্রফেসর ড. মাহমুদুল আলম এসময়ে শিক্ষার্থীদের বিভিন্ন সূচার প্যাটার্ন, অ্যানেস্থেসিয়া প্রটোকল, গিড ডিজিস, অরাল হেমাটোমা, এন্ট্রোপিওন, এক্ট্রোপিওন, প্রোপ্টোসিস, রুমেনোটমি, স্পেয়িং ইন ক্যাট, প্যারাভার্টিব্রাল অ্যানেস্থেসিয়া, ইনভার্টেড এল ব্লক, আপওয়ার্ড প্যাটেলা ফিক্সেশন প্রভৃতি সার্জিক্যাল কেস হাতে কলমে শেখান।




হাতে কলমে ব্যবহারিক ক্লাস শেষে প্রফেসর ড. মাহমুদুল আলমের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।




এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ বলেন, ভেটেরিনারি মেডিসিন এর শিক্ষার্থী হিসেবে সার্জিক্যাল প্রসিডিওর গুলো শেখার প্রতি এক ধরনের সুপ্ত আকাঙ্ক্ষা ছিলো, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রাথমিক ধাপ অতিক্রম করতে পেরে আমি আনন্দিত। একইসাথে, ক্যাম্পাসে আধুনিক সুযোগ- সুবিধা সম্পন্ন একটি "ভেটেরিনারি টিচিং হাসপাতাল" এর খুব অভাব বোধ করেছি, যা দক্ষ ভেটেরিনারি ডাক্তার তৈরিতে অপরিহার্য। আশা করি, বিশ্ববিদ্যালয় প্রসাশন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।



আরও খবর