গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ঘোড়াঘাটে বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তিচ্ছুদের জন্য ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম অনুষ্ঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার কাউন্সিলিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে সংগঠনের সভাপতি কাইয়ুম হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।


কাউন্সিলিং অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবীবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুল হক, দিনাজপুর জজকোর্টের আইনজীবী শরিয়ত হোসেন, কৃষ্ণরামপুর ফাজিল মাদ্রাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আজিম উদ্দিন জীম প্রমুখ।


অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি রেজভী হাসান, সাবেক সাধারণ সম্পাদক জুহিন কাওসার, কনক আহমেদ, সাগর মোল্লা, উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছু শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।


শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

Tag
আরও খবর