গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর নেতৃত্বে নাইম-রেজওয়ান


ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।


নবগঠিত কমিটির সভাপতি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী মোঃ নাঈম এ জান্নাত এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী রেজওয়ানুল ইসলাম ।




শুক্রবার (১৮ অক্টোবর ) ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ এর গতবারের কমিটির সভাপতি মো: কাইয়ুম হোসেন ও সাধারণ সম্পাদক আহসান হাবিব এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। 


কমিটির অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম(চবি), যুগ্ম সাধারণ সম্পাদক মুসা করিমুল্লাহ (রমেক),সেই সাথে গত ১৬ আগস্ট গঠন করা কার্যনির্বাহী পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য পদগুলো অপরিবর্তিত রয়েছে । 




"ঘোড়াঘাট উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ " সংগঠনটি ঘোড়াঘাট উপজেলা থেকে যেসব শিক্ষার্থীরা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে, সেসব শিক্ষার্থীদের নিয়ে গঠিত হবে একটি ভ্রাতৃত্বপূর্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন।


সংগঠনটি অন্যতম লক্ষ্য- উদ্দেশ্য ঘোড়াঘাট উপজেলা থেকে বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের সংগঠিত করা।সামাজিক ও মানুষের উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি কাজ করা। প্রত্যেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রতিনিধি করা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল সমস্যার সমাধান সহ ঘোড়াঘাট উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং । প্রাকৃতিক দুর্যোগ এ সাহায্য সহযোগিতা করা। শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরন ও হত দরিদ্রদের মধ্যে ঈদে নতুন জামা কাপড় বিতরণ করা।মাদকাশক্তি ও অপরাধ মূলক কাজ থেকে বিরত থাকা এবং অন্যকে বিরত থাকার জন্য উৎসাহিত করা।ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।গুণী এবং সমাজসেবক দেরকে কৃতি সংবর্ধনা দেওয়া।অন্যায় অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।ক্ষোভ আক্রোশ প্রতিহিংসার বদলে পরস্পরের প্রতি মমত্ববোধ সৃষ্টির বিষয়ে পরামর্শ দেওয়া। বৃক্ষ রোপনে উৎসাহী করা (গাছ লাগান পরিবেশ বাচাঁন) বাস্তবায়িত করা। আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা যেমন:কম্পিউটার, ই-মেইল, ওয়েবসাইট, সহ উন্নত প্রযুক্তি সম্পর্কে অপ্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে প্রাথমিক জ্ঞান প্রদান।


এছাড়াও সমাজের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ সংগঠনটি কাজ করে যাচ্ছে।

আরও খবর