গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

বশেমুরবিপ্রবির শেখ রাসেল হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উৎযাপন

ফাইল ছবি



গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে  নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে হলে  আলোচনা সভা , কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 


২৮ সেপ্টেম্বর ২০২২ বেলা ২.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের পক্ষ থেকে প্রভোষ্ট জনাব এমদাদুল হক কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী প্রভোষ্ট ইমদাদুল হক সোহাগ ও শাহাবুদ্দিন শিহাব , শেখ রাসেল হল শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মচারীগণ।


দুপুর ২.৩০ টায় হলের ডাইনিং রুমে প্রভোষ্ট এমদাদুল হকের নেতৃত্বে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।



আলোচনা সভায়  হল প্রভোষ্ট, সহকারী প্রভোষ্ট ও ছাত্রলীগ কর্মীরা সহ হলের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

সহকারী প্রভোষ্ট ইমদাদুল হক সোহাগ বলেন ''এখন বাংলাদেশের বিদ্যুতের দিকে তাকান, যে পরিমানে বিদ্যুত ভবিষ্যতে উৎপাদন হবে তা দিয়ে বাংলাদেশের ঘাঠতি পূরণ করে অন্য দেশে সাপ্লাই দেওয়াও সম্ভব। সব সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের জন্য।''


হল প্রভোষ্ট এমদাদুল হক বলেন " আপনাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী পড়তে বলব। তোমরা তাকে আদর্শ হিসেবে নিতে পারলেই ভবিষ্যত জীবনে ভালো করতে পারবে। '' 


বক্তব্যর পরে দোয়া শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

আরও খবর