গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

পরীক্ষায় নকলের ছবি ভাইরাল শিক্ষার্থীদের দাবি এগুলো এক্সট্রা পেপার

রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ইনকোর্স পরিক্ষায় অসধুপায় অবলম্বন করে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। একটি ছবিতে বেঞ্চের উপর খাতা বা সাজেশন বই জাতীয় কিছু একটা দেখতে পাওয়া যায়। ওই বেঞ্চে তিনজন শিক্ষার্থী বসা ছিল।


মঙ্গলবার ( ২০ মে) ১১:৩০ থেকে ১:০০ টা পর্যন্ত দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এবং চতুর্থ বর্ষের একইসাথে এবং সকলের দুটো করে ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরিক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে। উক্ত পরিক্ষার দায়িত্বে ড. রেজাউল করীম, মোছাঃ সেলিনা আক্তার মুন্নি এবং নূর জাহান বেগম ছিলেন বলে জানা যায়।


এ সম্পর্কে অভিযুক্ত সোহরাওয়ার্দী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেহেদী বলেন, “ আপনার সিসি ক্যামেরার ফুটেজ দেখেন সেখানো কোন গাইডই ছিলো না। আমরা কোন ধরনের নকলের সাথে জড়িত না। আজকে দুটো করে পরিক্ষা থাকার কারনে খাতা দুটো করে দিয়েছে, সেখানো ৩ জনের খাতা এবং অ্যাটেন্ডেন্স শীট ছিলো। আমাদেরকে হয়রানি করার জন্য ছবিটি ছড়ানো হয়েছে। ”


এ সম্পর্কে পরিক্ষার দায়িত্বে থাকা ড. রেজাউল করীম বলেন, সেখানে আমি খুব কঠোর ভাবে গার্ড দিয়েছি। আমি এ ধরণের কিছু দেখি নি। যদি এমন কিছু ঘটে থাকে তাহলে এটার অবশ্যই বিধি মোতাবেক শাস্তি দেওয়া হবে। 


এ সম্পর্কে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখোপাধ্যায় বলেন, “ এ বিষয়ে তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমি যতটুকু জানি এখানে শিক্ষকরা তাদের দায়িত্ব যথাযথভাবেই পালন করেন। এখানে শিক্ষকদের কোন অবহেলা আছে কী না এই বিষয়টি নিয়েও তাদের সাথে কথা বলবো। ”

আরও খবর