বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

বশেফমুবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) ডিবেটিং সোসাইটির আয়োজিত আন্তঃবিভাগীয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে৷ এতে চ্যাম্পিয়ান হয়েছে সমাজকর্ম বিভাগের টিম 'জাস্টিস'। 

বুধবার (০৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সংসদীয় পদ্ধতিতে এই বিতর্ক প্রতিযোগিতার বিতর্কের বিষয় ছিল ❝এই সংসদ মনে করে, রাষ্ট্রের আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি পূরণ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে অন্তর্বর্তীকালীন সরকার আরো দীর্ঘমেয়াদী করা উচিত৷❞

প্রতিযোগিতায় সরকারি দল সমাজকর্ম বিভাগ জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়, এবং বিরোধী দল কম্পিউটার সাইন্স এন্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগ রানার্স আপ হয়। বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিরোধী দলনেত্রী নাদিয়া বেগম নুড়ি৷ 

সরকারি দলের (Justice) বিতার্কিক ছিলেন আইনুন্নাহার রিয়া, সাদেকুর রহমান সাদেক, তাসফিয়া বিনতে মাহবুব ও সৈকত ইসলাম৷ অন্যদিকে বিরোধী দলের (Gravity Guild) বিতার্কিক ছিলেন নাদিয়া বেগম নুড়ি, মানতাসা নুসরাত জামান প্রকৃতি, লামিয়া রহমান মিম ও তাসনিম হক আঁখি৷ 

বির্তকে স্পিকার হিসেবে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ জাহিদুল আলম এবং ডেপুটি স্পিকার হিসেবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ আমিমুল ইহসান৷ 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফিসারিজ বিভাগের সহকারী অধ্যাপক মো: সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন৷ বিশেষ অতিথি ও বিচারক হিসেবে ফিসারিজ বিভাগের চেয়ারম্যান ড. সাদিকুর রহমান, ড. আল মামুন সরকার, ড. আবদুস সাত্তার, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অলিউল্লাহ্ চৌধুরী, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান নাজমুল হোসেন এবং ইইই বিভাগের প্রভাষক সিজার রহমান উপস্থিত ছিলেন৷ এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগিতাটি উপভোগ করে৷

আরও খবর