গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জিওলজি (ভূতত্ত্ব) বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগটির প্রভাষক ওয়াহিদা আক্তার। আগামী তিন বছরের জন্য তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে জাবিপ্রবিতে এই প্রথম কোনো নারী শিক্ষক হিসেবে বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তিনি।


গত ৫ নভেম্বর (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে থেকে জানাযায়, জাবিপ্রবি আইনের প্রথম সংবিধির ধারা ৪ এর উপ-ধারা (২) এবং (২) (খ) অনুযায়ী ওয়াহিদা আক্তারকে এই প্রশাসনিক দায়িত্ব প্রদান করা হয়েছে। 


অফিস আদেশে উল্লেখ করা হয়, এই নিয়োগ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তিনি নিয়মানুযায়ী প্রদেয় ভাতাদিসহ অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া বর্তমান চেয়ারম্যানের নিকট থেকে দ্রুত দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য তাঁকে বলা হয়।


শিক্ষকতা পেশায় যুক্ত হওয়ার আগে তিনি দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মজীবনের উল্লেখযোগ্য অভিজ্ঞতার মধ্যে তিনি সহকারী ব্যবস্থাপক হিসেবে পেট্রোবাংলায় (বাপেক্স), সহকারী পরিচালক হিসেবে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরে (জিএসবি) এবং সহকারী পরিচালক হিসেবে পরিবেশ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।


বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ওয়াহিদা আক্তার বলেন, "বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের, গর্বের এবং একই সঙ্গে বড় একটি দায়িত্বের বিষয়। আমি এই দায়িত্বকে শুধু একটি পদ বা সম্মান হিসেবে দেখি না, বরং বিভাগের উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার একটি সুযোগ হিসেবে বিবেচনা করি। সেই সাথে নাজমুল হোসেন স্যারকে বিভাগ ও আমার ব্যাক্তিগত পক্ষ  থেকে ধন্যবাদ জানাই এই নতুন বিভাগের ভিত্তি দাঁড় করিয়ে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞ।"


এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, "আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো, আমার শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যেন তারা এই তীব্র প্রতিযোগিতামূলক বিশ্বে আত্মবিশ্বাসের সঙ্গে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেটা হোক জিওলজিক্যাল সেক্টরে চাকরি, বিসিএস কিংবা দেশ-বিদেশের উচ্চশিক্ষা ও গবেষণা। আমি চাই, আমাদের শিক্ষার্থীরা প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখুক।"


উল্লেখ্য, তিনি এই বিভাগটির প্রথম শিক্ষক এবং বিভাগীয় শিক্ষক হিসাবে প্রথম চেয়ারম্যান হলেন। তার পূর্বে বিভাগটির প্রতিষ্ঠাকালীন সময় থেকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য সাবেক চেয়ারম্যান গণিত বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন।

Tag
আরও খবর







জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

১২ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে