গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

জাবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ


সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিভিন্ন বিভাগের শিক্ষকরা৷ 


আজ ১৫ নভেম্বর (রবিবার)  দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন সন্ত্রাসী অপতৎপরতা ও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান বলেন, "সুন্দর ও স্বচ্ছ উপায়ে একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছেন৷ সেক্ষেত্রে এই ধরনের বিশৃঙ্খলার আমরা প্রতিবাদ জানাচ্ছি৷ আমাদের সাধারণ শিক্ষক আমরা মাঠে নেমে এসেছি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যাতে এই ধরনের উস্কানিমূলক বা এই ধরনের অগ্নিসংযোগ বা বিশৃঙ্খলা, যারা নিষিদ্ধ সংগঠন আছে তারা এই পায়তারা করলে এদের বিরুদ্ধে আমরা, আমাদের শিক্ষক সমাজ এবং ছাত্র এবং সবাই মিলে এটাকে প্রতিহত করব৷"


সহকারী প্রক্টর মোহাম্মদ হাসান বলেন, "আসলে আমরা বেশ কিছুদিন যাবতই লক্ষ্য করতেছি যে দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে। এটা একটি নির্দিষ্ট গোষ্ঠী এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পেছনে দায়ী। তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক, আজকের এই সমাবেশ থেকে আমরা এই দাবি জানাচ্ছি।"


 সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আল মামুন সরকার বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, তারা যেন রাজপথে না আসে, তারা যেন তাদের কৃতকর্মের অনুশোচনা করে। তারা যদি আসে, আমরা প্রশাসনিকভাবে এবং অন্য যে সকল পন্থা রয়েছে গণতান্ত্রিক উপায়ে সেগুলো প্রতিহত করে তার সুনির্দিষ্ট জবাব দিব। সমুচিত জবাব দিব।" 


তিনি আরও বলেন, "এই বিশ্ববিদ্যালয়েও যারা আছেন তাদেরকেও আমরা বলব, আপনারা যদি কোনো ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকেন তাহলে আপনারা ভুল করছেন৷  আপনারা ফিরে আসবেন এবং এই প্রশাসনকে সহযোগিতা করবেন এবং এরই মাধ্যমে দেশ গঠন নিশ্চিত করবেন।"


প্রতিবাদ সমাবেশে আরও বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. মুহাম্মদ ফরহাদ  আলী, রিসার্চ সেলের ভারপ্রাপ্ত পরিচালক ড. মাহমুদুল হাছান, ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান, সহকারী অধ্যাপক ইমরুল কবির সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন৷

Tag
আরও খবর







জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

১২ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে