বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

শীতের আমেজ ছড়িয়ে দিতে বশেফমুবিপ্রবি গ্রীন ভয়েসের ভিন্নধর্মী উদ্যোগ

ভালোবাসার উষ্ণতায় মুছে যাক শীতের তীব্রতা, উষ্ণতা ছড়িয়ে শুরু হোক নতুন বছর৷ পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস প্রকৃতি ও মানবিকতার সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) জামালপুরে গ্রীন ভয়েস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) শাখা কর্তৃক গরীব-অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়৷


বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সমাজকর্মী আতিকুর রহমানের নেতৃত্ব সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয় আশে পাশের এলাকায় গরীব- অসহায় খুঁজে বাড়িতে বাড়িতে কম্বল পৌছে দেয়৷  সংগঠনের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষার্থী হুমায়ুন কবীর বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরিবেশ সচেতনতা বৃদ্ধি নয়, বরং মানুষের প্রতি আমাদের দায়িত্ববোধকেও চিহ্নিত করা।


এই উদ্যোগের মাধ্যমে আমরা বুঝাতে চাই যে শুধু পরিবেশ নয়, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সাহায্য করাও আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব৷”  শিক্ষার্থী সারোয়ার হাসান সজিব জানান, “গ্রীন ভয়েস সবসময় পরিবেশ এবং সমাজের কল্যাণে কাজ করে চলেছে এবং আমাদের পরবর্তী কার্যক্রমও এমনই মানুষকেন্দ্রিক হবে। আতিকুর রহমান স্যার সবসময় শিক্ষার্থীদের এসব সমাজ সচেতনতা ও মানবিক কাজে অনুপ্রেরণা ও সহযোগিতা করে থাকেন। যা আমাদের সামনে এগিয়ে চলার পাথেয়।”  সংগঠনের সদস্য তন্ময়, সজিব, হুমায়ুন , রকিবুল, শাকিল, রিমন, রিফা, মাকসুদা, আদিবা, মীর মিমোশা, আদিব, নিগারিন, সাবরিনা এ সময় উপস্থিত ছিলেন৷
আরও খবর