বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

জাবিপ্রবিতে মুজিব, ফজিলাতুন্নেছা, আজমের ম্যুরালে আগুন দিয়েছে শিক্ষার্থীরা

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল শেষে প্রধান ফটক সংলগ্ন শেখ মুজিবুর রহমান, ফজিলাতুন্নেছা মুজিব এবং মির্জা আজমের ম্যুরাল ভাঙচুর করে এবং আগুন লাগিয়ে দেয় তাঁরা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। পরে বক্তব্য প্রচার হলে আবাসিক হল থেকে বেরিয়ে হল প্রাঙ্গণে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের সামনে থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা৷ এসময় মিছিল নিয়ে স্বৈরশাসক শেখ মুজিবুর রহমান, স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব এবং স্বঘোষিত কথিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা আ'লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি মির্জা আজমের ম্যুরাল ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।


এসময় শিক্ষার্থীরা "দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'ফ্যাসিবাদী ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'মুজিববাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'খুনি হাসিনার ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'মির্জা আজমের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না', 'ছি ছি হাসিনা, লজ্জায় বাঁচি না" প্রভৃতি স্লোগান দেয়৷
আরও খবর