গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা ও গনিত বিভাগ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) আয়োজিত আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট- ২০২৫ ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্যবস্থাপনা বিভাগের মেয়েরা এবং সমাজকর্ম বিভাগকে পরাজিত করে টানা চতুর্থ বারের মত চ্যাম্পিয়ন হয়েছে গণিত বিভাগের ছেলেরা।



গত সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ব্যবস্থাপনা বিভাগের হয়ে খেলেন নিশাত শোভা নূর নৌশিন, সুস্মিতা রায় ও জান্নাতুল ফেরদৌস জেরিন এবং গনিত বিভাগের হয়ে খেলেন লুৎফর রহমান কাওসার, জাকিব শেখ ও মশিউর রহমান সিয়াম। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের স্বাদ পায় বিভাগ দুটি।


ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন ব্যবস্থাপনা বিভাগের সুস্মিতা রায় এবং গনিত বিভাগের লুৎফর রহমান কাওসার তাদের অসাধারণ নৈপুণ্য দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া ও শরীর চর্চা বিভাগের উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান বলেন, “দেশের পরিবর্তনের পর স্বাধীন ভাবে খেলা পরিচালনা করতে পারছি যা বিগত দিনে ছিলনা। শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে তাদের ইচ্ছামত খেলতে পারছে। আজকে ফাইনালের ম্যাচগুলোতে হাড্ডা-হাড্ডি লড়াই হয়েছে মধ্য দিয়ে বিজয়ী হয়েছে দল দুটি। বিজয়ী দলগুলোকে অভিনন্দন।”

আরও খবর







জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

১২ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে