ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে ভার্মি কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎মোংলায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক আটক: প্রলোভনের ফাঁদে বিপন্ন শৈশব কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নিয়ামতপুরে ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে গনসংযোগ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আশাশুনির চাকলায় ওয়াপদা বেড়ীবাঁধ কেটে পাইপে লোনাপানি উত্তোলন বন্দের দাবীতে মানববন্ধন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আহ্বায়ক কমিটি মৌলভীবাজারের পরিচিতি সভা জাবিপ্রবিতে নবীনদের যুগোপযোগী দক্ষতা ও গবেষণায় জোর দেওয়ার আহ্বান শিবির সভাপতির নড়িয়ার কেদারপুরে মাদক বিরোধী র‍্যালি: ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ৪ জন, রাতে শপথ ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত শেরপুরে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড শেরপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী ও রিং জাল উদ্ধার, জনসম্মুখে ধ্বংস শেরপুর সদরে লাইসেন্সবিহীন এক করাতকলকে ৫ হাজার টাকা জরিমানা প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট’–এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মিনাবাজার সড়ক সংস্কার করা হলো কৃষকদল নেতা আনোয়ারের উদ্যোগে নাগেশ্বরীতে ‘অরণ্য’র উদ্যোগে দিনব্যাপী ‘সবুজ উৎসব-২০২৬’ অনুষ্ঠিত নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌমুহনী আবাসিক হোটেল থেকে আবারো অভিযানে গ্রেপ্তার ১২ দালাল ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের হুঁশিয়ারি বিভাগীয় কমিশনারের দেড় মাস বয়সী শিশুর মৃত্যু, বাবা পুলিশ হেফাজতে

জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ৪র্থ  উপাচার্য হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মাদ আমির হোসেন ভূঁইয়া । 


শুক্রবার (১৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় পরিবার।


বিকেল সাড়ে ৫ টার দিকে নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে পৌঁছালে তাকে শুভেচ্ছা প্রদান করে। পরে প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে গিয়ে যোগদানপত্রে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।


দায়িত্ব গ্রহণের পর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার প্রধান লক্ষ্য হবে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাওয়া। শিক্ষা, গবেষণা, খেলাধুলা ও সংস্কৃতির উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।’


তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল অংশীজন ও সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, গত ১৪ মে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যের রদবদল করা হয়। এর ধারাবাহিকতায় জাবিপ্রবিতে উপাচার্য হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমির হোসেন ভূইয়া নিয়োগ পাওয়ার একদিন পরই তিনি নতুন দায়িত্বে যোগদান করেন। 


উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞানে বি.এসসি ও এম.এসসি সম্পন্ন করার পর জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশগত ভূ-বিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার মূল গবেষণার ক্ষেত্রে পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, নদীর রূপতত্ত্ব, জলসম্পদ ব্যবস্থাপনা এবং দুর্যোগ প্রশমন।

Tag
আরও খবর