হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময়


জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা দুইটায় উপাচার্যের কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


এর আগে নতুন প্রশাসনকে স্বাগত জানিয়ে উপাচার্যের হাতে একটি পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন সাংবাদিক সমিতির সদস্যরা।


জাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলামের নেতৃত্বে মতবিনিময় সভায় অংশ নেন সমিতির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা শিক্ষার্থীদের বিদ্যমান নানা সমস্যা, বিশ্ববিদ্যালয়ের সংকট ও সম্ভাবনার সার্বিক বিষয়গুলো উপাচার্যের কাছে তুলে ধরেন। 


বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, মেধার ভিত্তিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত সেমিনার-কর্মশালার আয়োজন এবং 'ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া' (শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের) সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ ছাড়া ক্যাম্পাসে সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা, শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন সাংবাদিক নেতারা।


সাংবাদিকদের যৌক্তিক প্রস্তাব ও পরামর্শের জবাবে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তাঁর ভবিষ্যৎ রূপরেখা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় যোগ্য করে তুলতে হলে বহির্বিশ্বের সঙ্গে সেতুবন্ধ তৈরির বিকল্প নেই। আমরা খুব শিগগিরই দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ নেব, যাতে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা জ্ঞানবিনিময় বা নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় নিজেদের আরও সমৃদ্ধ করতে পারেন। আর একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল প্রাণ হলো দক্ষ মানবসম্পদ তৈরি ও প্রায়োগিক জ্ঞান। তাই একাডেমিক স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সেতুবন্ধ তৈরিতে আমরা কাজ করব।


এ ছাড়া মেধা ও যোগ্যতার মূল্যায়নে প্রশাসন সব সময় আপসহীন থাকবে। শিক্ষার্থীবান্ধব একটি আদর্শ ও জবাবদিহিমূলক ক্যাম্পাস গড়তে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’


এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এবং ইতিবাচক ভাবমূর্তি দেশবাসীর কাছে তুলে ধরতে সাংবাদিক সমিতির সদস্যদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান উপাচার্য। তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সাংবাদিকেরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


মতবিনিময় সভায় জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মুসলিম ইবনে রবি, অর্থ সম্পাদক শাহরিয়ার রোকন, কার্যকরী সদস্য মো. মিরাজ হোসেন ও মো. তৌহিদুল ইসলাম। এ ছাড়া শিক্ষানবিশ সদস্য মো. ইকরাম মাহমুদ বাঁধন, নাইমুর রহমান, এ. রাকিব, আফিফ আদনান প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর